১৭ মার্চের ট্রেনের টিকিটের জন্য আধা ঘণ্টায় এক কোটি ৩০ লাখ হিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে ১৭ মার্চের টিকিট বিক্রি করা হচ্ছে। দিনটির টিকিটের জন্য রেলওয়ের

2026-03-07T22:10:25+00:00
2026-03-07T22:10:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
১৭ মার্চের ট্রেনের টিকিটের জন্য আধা ঘণ্টায় এক কোটি ৩০ লাখ হিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:১০ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে ১৭ মার্চের টিকিট বিক্রি করা হচ্ছে। দিনটির টিকিটের জন্য রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ব্যাপক চাপ পড়েছে। 

শনিবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য প্রায় এক কোটি ৩০ লাখ হিট পড়ে। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিটের জন্য পড়ে এক কোটি পাঁচ লাখের বেশি হিট।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর সারাদেশে ওই দিনের মোট আসন সংখ্যা এক লাখ ৭৪ হাজার ১৫৩টি।

                      আরও পড়ুন

রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার মধ্যেই পশ্চিমাঞ্চলের প্রায় সাড়ে ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে বিক্রি হয়েছে ৫৮ হাজার ৪২৬টি আসনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। সেই সূচি অনুযায়ী, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

সময়ের আলো/এআর



  বিষয়:   ট্রেন  টিকিট  হিট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: