অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে যাবে ভারত

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ভারত সবসময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং সেটা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত

2026-03-07T22:00:43+00:00
2026-03-07T22:01:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে যাবে ভারত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:০০ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ১০:০১ পিএম  (ভিজিট : ৮২)
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সংগৃহীত ছবি
ভারত সবসময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং সেটা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

শনিবার (৭ মার্চ) ঢাকার একটি অভিজাত হোটেলে ইফতার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং সমর্থন করে যাবে। 

                                                                                   আরও পড়ুন
                                                                                    যুদ্ধ দীর্ঘায়িত হলে চাপে পড়বে দেশের অর্থনীতি : সিপিডি

আজকের ইফতারে সমবেত হওয়া আমাদের মনে করিয়ে দেয় বন্ধুত্বের দৃঢ় বন্ধনের কথা, সেইসাথে ভারত ও বাংলাদেশের গভীর সামাজিক ও পারিবারিক বন্ধনের কথা, যা আমাদের সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করে তুলেছে। 

আজকের এই ইফতার সমাবেশে বন্ধুত্ব এবং সহযোগিতামূলক সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতির একটি অর্থপূর্ণ পুনর্ব্যক্তি।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তার সহধর্মিনী মানু ভার্মার আমন্ত্রণে ইফতারে অংশ নেন, সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারাসহ কূটনীতিক, লেখক, সাংবাদিকসহ অনেকে।

সময়ের আলো/এআর



  বিষয়:   বাংলাদেশ  সমর্থন  ভারত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: