প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:০৩ পিএম
জাতীয় সংসদে মোনাজাত করছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন । ছবি : সংগৃহীতফ্যাসিস্টকে বিতাড়িত করার পর সেই শক্তি যদি আবারও ফিরে আসার চেষ্টা করে, তাহলে যেন তা রুখে দেওয়ার শক্তি থাকে- আল্লাহর কাছে এমনই প্রার্থনা করে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
একইসঙ্গে রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা দানের জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে প্রয়াত সাবেক সংসদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আর সেই মোনাজাতেই এমন প্রার্থনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছো। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি।’
একই সঙ্গে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সংসদ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের তওফিক দেওয়ারও প্রার্থনা করেন তিনি।
সময়ের আলো/এসকে