গ্রেফতার অবস্থায় কারাগারে আছেন এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেফতার ও কারাগারে থাকার বিষয়টি জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।সোমবার

2026-11-09T21:48:14+00:00
2026-11-09T21:48:14+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
গ্রেফতার অবস্থায় কারাগারে আছেন এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেফতার ও কারাগারে থাকার বিষয়টি জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ তথ্য জানান।

স্পিকার বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গ্রেফতার অবস্থায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।


এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

পরে ৩০ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন আবেদন করেন। আদালত মাকছুদার জামিন মঞ্জুর করলেও গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেন। ফলে তাকে কারাগারেই থাকতে হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গাজী নজরুল ইসলাম  সংসদ  স্পিকার  সাতক্ষীরা-৪  জাতীয় সংসদ  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: