আবারও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের ইরবিল আন্তর্জাতিক

2026-03-08T04:21:43+00:00
2026-03-08T04:21:43+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আবারও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:২১ এএম 
ফাইল ছবি
ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই হামলার ঘটনা ঘটে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে আল জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ করা হয়। মনে হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে কাজ করছিল।

/এমএইচআর 

  বিষয়:   ইরান  ড্রোন  মধ্যপ্রাচ্য 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: