পদত্যাগ করেছেন ওয়াসার এমডি আব্দুল সালাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিতর্কিত এক সংবাদ প্রকাশের পর দায়িত্ব ছাড়লেন মো. আব্দুস সালাম ব্যাপারী। তিনি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে পদত্যাগ

2026-03-08T17:38:41+00:00
2026-03-08T17:38:41+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পদত্যাগ করেছেন ওয়াসার এমডি আব্দুল সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:৩৮ পিএম 
ঢাকা ওয়াসার সাবেক এমডি মো. আব্দুস সালাম ব্যাপারী। ছবি : সংগৃহীত
বিতর্কিত এক সংবাদ প্রকাশের পর দায়িত্ব ছাড়লেন মো. আব্দুস সালাম ব্যাপারী। তিনি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে পদত্যাগ করেছেন।

রোববার (৮ মার্চ) তিনি তার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলেও অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি মন্ত্রণালয়।

ওয়াসার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সম্প্রতি একটি গণমাধ্যমে আব্দুস সালাম ব্যাপারী তার স্ত্রীর নামে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন- এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেই খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তলব করা হয়।

সেখানে তাকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয় বলে জানা গেছে। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন

এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুস সালাম ব্যাপারীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তার পদত্যাগের পর ঢাকা ওয়াসার শীর্ষ পদে নতুন নেতৃত্ব কে আসবেন- সেই প্রশ্নও সামনে এসেছে।

এএডি/
  বিষয়:   বিতর্ক  ঢাকা  ওয়াসা  এমডি  আব্দুস সালাম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: