সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র রমজানের শুরু থেকেই দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।তবে কোচিং সেন্টারগুলো খোলা রয়েছে। কোথাও কোথাও স্কুল-কলেজে শিক্ষকদের

2026-03-08T20:03:16+00:00
2026-03-08T20:03:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র রমজানের শুরু থেকেই দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোচিং সেন্টারগুলো খোলা রয়েছে। কোথাও কোথাও স্কুল-কলেজে শিক্ষকদের ব্যাচ করে পড়ানোর খবরও মিলেছে। 

পাশাপাশি বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও খোলা রয়েছে। এতে রোজায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী-অভিভাবকদের।

অভিভাবকদের অভিযোগ ও শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 


ফলে রোজা ও ঈদের ছুটির মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও বন্ধ থাকবে।
 
রোববার (৮ মার্চ) দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিরা জানান, অনেক অভিভাবক রোজায় ইংলিশ মিডিয়াম স্কুল পুরোদমে চালানোয় ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের ডেকে পাঠান। তাদের সঙ্গে আলোচনা করে সোমবার থেকেই ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি ঘোষণার নির্দেশনা দেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   কোচিং  সেন্টার  নির্দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: