ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির মিডিয়া সেলের কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
রোববার (৮ মার্চ) গুলশানে মিডিয়া সেলের অফিসে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বৈঠক পরিচালনা করেন মিডিয়া সেল সদস্য সচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া সেলের সদস্য বিএনপি গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, বিএনপি সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, দৈনিক সময়ের আলো পত্রিকা উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা, মহিলা ও শিশু বিষয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) রেহান আসিফ আসাদ ও ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ-আল-মামুন।
বৈঠকে দেশের রাজনীতি অর্থনীতি ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিপুল ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হয়। সরকারের গৃহীত পদক্ষেপ দেশের কল্যাণ বয়ে আনবে এই প্রত্যাশা করেন বৈঠকে অংশ নেওয়া সদস্যরা।
সরকার প্রধান প্রধানমন্ত্রীর সাফল্যের সাথে বাংলাদেশের ভাগ্য জড়িত হয়ে আছে। তাই সকল কিছুর ওপরে বাংলাদেশের স্বার্থ। তাই ঐক্যবদ্ধভাবে সকল কাজ করার জন্য বৈঠকে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সময়ের আলো/আআ