ভারতে গ্রেফতার হওয়া হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার জন্য দেশটির সরকারের কাছে অনুরোধ করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।
রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে উপ-হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফয়সাল ও আলমগীরকে গ্রেফতারের তথ্য আজ উপ-কমিশনকে জানিয়েছে কলকাতা পুলিশ। ভারতীয় গণমাধ্যম দুই বাংলাদেশিকে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। উপ-হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে এবং কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার জন্য অনুরোধ জানায়।
উল্লেখ্য, কনস্যুলার অ্যাক্সেস হলো কোনো বিদেশী দেশে আটক ব্যক্তির নিজ দেশের কনস্যুলার বা দূতাবাস কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের আইনি অধিকার।
সময়ের আলো/কেএইচও