দুই বছর পর টয়া

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

লম্বা সময় পর নাটকে ফিরলেন লাক্স তারকা মুমতাহিনা চৌধুরী টয়া। সম্প্রতি রাজধানীর উত্তরায় ফেরদৌস হাসান পরিচালিত ‘গোলাপ আর কাঁটা’ নাটকের

2026-03-09T03:57:33+00:00
2026-03-09T03:57:33+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
দুই বছর পর টয়া
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৫৭ এএম 
নাটকে ফিরলেন লাক্স তারকা মুমতাহিনা চৌধুরী টয়া। ছবি : সংগৃহীত
লম্বা সময় পর নাটকে ফিরলেন লাক্স তারকা মুমতাহিনা চৌধুরী টয়া। সম্প্রতি রাজধানীর উত্তরায় ফেরদৌস হাসান পরিচালিত ‘গোলাপ আর কাঁটা’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রাশেদ জামান শাওন। 

নাটকের গল্পে স্বামী-স্ত্রীর মিষ্টি-মধুর সম্পর্ক, মান-অভিমান এবং দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গির টানাপড়েন তুলে ধরা হয়েছে। টয়া-শাওন ছাড়াও এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, অনুভব মাহবুবসহ আরও অনেকে। 

অভিনয়ে ফেরা প্রসঙ্গে টয়া বলেন, বেশ কিছু দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভালো লাগছে। গত বছর একটি নাটকের আইটেম গানে নাচলেও অভিনয় করা হয়নি। প্রায় দুই বছর পর পূর্ণাঙ্গ নাটকে কাজ করলাম। গল্পটি অসাধারণ। ফেরদৌস হাসান একজন অভিজ্ঞ নির্মাতা, সহশিল্পীরাও দারুণ গুণী। অনেক দিন পর এমন একটি টিমের সঙ্গে কাজের সুযোগ পেলাম। 


কাজ করতে করতে কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি। এটি ঈদের নাটক। আপাতত ঈদের জন্য একটি নাটকেই অভিনয় করার ইচ্ছা আছে। অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, একঘেয়েমি এসে গিয়েছিল। মনে হয়েছিল কিছুটা বিরতি দরকার। পরিবারকেও সময় দিয়েছি। একই ধরনের চরিত্রে কাজ করতে ভালো লাগছিল না। সংখ্যার চেয়ে কাজের মান আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই এখন আর সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটতে চাই না।

কথা প্রসঙ্গে টয়া আরও জানান, ঈদে নাটকে তাকে সীমিতভাবে দেখা গেলেও কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন তিনি। ইউটিউবেও সরব থাকবেন টয়া।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   টয়া 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: