চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মাস্টার আবুল বশর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চলে গেলেন ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষক মাস্টার আবুল বশর। রোবববার (৮ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে নিজ বাসভবনে

2026-03-09T09:49:21+00:00
2026-03-09T09:49:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মাস্টার আবুল বশর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৪৯ এএম 
সংগৃহীত ছবি
চলে গেলেন ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষক মাস্টার আবুল বশর। রোবববার (৮ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জীবন বাজি রাখা এক অকুতোভয় যোদ্ধা ছিলেন আবুল বশর। শিক্ষকতা দিয়ে যার জীবনের পথচলা শুরু, সেই পথচলার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে হয়ে ওঠেন সাহসী সারথি। একজন শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হিসেবে তিনি আমৃত্যু সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।

তার প্রয়াণে ফটিকছড়িবাসী হারালেন এক আলোকিত মানুষকে—একজন আদর্শ শিক্ষক, সাহসী মুক্তিযোদ্ধা এবং সৎ সাংবাদিককে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মনুর বাড়ির মরহুম মাওলানা আবদুর রহমানের সন্তান।



মাস্টার আবুল বশর ছিলেন উপজেলার নাজিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক পূর্বকোণ পত্রিকার নাজিরহাট সংবাদদাতা এবং নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

ফটিকছড়ির এ গুণিজনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (৯ মার্চ) দুপুর ২ টায় নিজ বাড়ির ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বীর মুক্তিযোদ্ধা  সাংবাদিক  মাস্টার আবুল বশর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: