ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
মন্ত্রণালয়ের জারি করা আদেশে জানানো হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ডা. এফ এম সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন চিকিৎসা ও চিকিৎসাশিক্ষার দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী অত্যন্ত যোগ্য ও নীতিবান চিকিৎসক। যিনি গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক, উনার একনিষ্ঠ অবদান জাতি চিরদিন মনে রাখবে।’
সময়ের আলো/কেএইচও