এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় দেড় লাখের বেশি আবেদন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ইতিমধ্যে ফরম পূরণ ও আবেদন করেছে

2026-11-14T04:55:03+00:00
2026-11-14T05:01:29+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় দেড় লাখের বেশি আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ এএম  আপডেট: ১৪.১১.২০২৬ ৫:০১ এএম
২০২৬ সালের এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী । ছবি : সংগৃহীত
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ইতিমধ্যে ফরম পূরণ ও আবেদন করেছে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে এখনও একটি শিক্ষা বোর্ডের চূড়ান্ত তথ্য হাতে আসেনি।

এদিকে, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফল প্রকাশের এক মাসের মধ্যে এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী, গত ৫ নভেম্বর শুরু হওয়া সাপ্লিমেন্টারি পরীক্ষার এই ফরম পূরণ চলে ৯ নভেম্বর পর্যন্ত। বর্তমানে পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সময়ে এই পরীক্ষা সম্পন্ন হবে।


প্রসঙ্গত, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   এইচএসসি  সাপ্লিমেন্টারি  দেড় লাখ  বেশি  শিক্ষার্থী  আবেদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: