দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশানুসারে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ত্বরান্বিত ও ক্ষয়ক্ষতি লাঘবে ঢাকা মহানগরীতে এক লাখ স্বেচ্ছাসেবক তৈরির কার্যক্রম হাতে নিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধিসংক্রান্ত মহড়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাম্প্রতিক সময়ে দুর্যোগের ধরণ পাল্টে যাচ্ছে।’
তিনি বলেন, ‘দুর্যোগকে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। দুর্যোগে ভয় পেয়ে হাত-পা গুটিয়ে নিলে চলবে না। দুর্যোগ প্রশমনের কৌশলগুলো রপ্ত করতে হবে। নিয়মিত মহড়া অনুষ্ঠানে মানুষের ভীতি কেটে যায়, সাহস সঞ্চার করে।’
সময়ের আলো/কেএইচও