মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

একটি কনসার্টে গান গাইতে গিয়ে মঞ্চেই আবেগে ভেঙে পড়েন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। গলার সমস্যার কারণে ঠিকভাবে গান গাইতে

2026-03-10T03:24:49+00:00
2026-03-10T03:24:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:২৪ এএম 
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। সংগৃহীত ছবি
একটি কনসার্টে গান গাইতে গিয়ে মঞ্চেই আবেগে ভেঙে পড়েন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। গলার সমস্যার কারণে ঠিকভাবে গান গাইতে না পারায় দর্শকদের সামনে কান্নায় ভেঙে পড়েন এই গায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঝলমলে জাম্পস্যুট পরা ৪২ বছর বয়সী এই গায়িকা চোখের জল মুছতে মুছতে দর্শকদের বলেন, আজ আমার গলা খুব খারাপ হয়ে রয়েছে। কিন্তু আমি জানি, আপনারা আমার সঙ্গে আছেন। হে ভগবান, এমনটা আমার সঙ্গে আগে কখনো ঘটেনি।

ঘটনাটি ঘটে গত ৭ মার্চ লখনৌয়ের কুলব্রিজ রিসর্টে। সেখানে ‘আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর ২০২৫-২৬’-এর অংশ হিসেবে পারফর্ম করছিলেন সুনিধি। কনসার্ট চলাকালে গলার সমস্যা প্রকট হয়ে উঠলে তিনি দর্শকদের কাছে নিজের অসুস্থতার কথা জানান।

আরও পড়ুন


গান গাইতে না পারার বিষয়টিকে তিনি লজ্জাজনক বলেও উল্লেখ করেন। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি খুবই দুঃখিত’। আমি সবসময় আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশত আজ চেষ্টা করেও ঠিকভাবে গাইতে পারছি না। তাই দয়া করে আজ আমাকে ক্ষমা করে দেবেন। 

তবে শারীরিক অস্বস্তি থাকা সত্ত্বেও কনসার্ট বন্ধ করেননি সুনিধি। দর্শকদের ভালোবাসা ও সমর্থন নিয়েই অনুষ্ঠান চালিয়ে যান তিনি। উপস্থিত দর্শকরাও উচ্ছ্বাসের সঙ্গে তার পারফরম্যান্সে অংশ নেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   মঞ্চ  কান্না  সুনিধি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: