তারকাদের লেখায় থ্রিলার-রহস্য

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রতি বছরের মতো এবারও বইমেলায় নিয়মিত লেখকদের পাশাপাশি শোবিজ তারকাদের বই প্রকাশ হয়েছে। তাদের লেখা গল্প, উপন্যাস, কবিতা ও স্মৃতিকথায়

2026-03-10T05:45:27+00:00
2026-03-10T05:45:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
তারকাদের লেখায় থ্রিলার-রহস্য
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৪৫ এএম 
গ্রাফিক : সময়ের আলো
প্রতি বছরের মতো এবারও বইমেলায় নিয়মিত লেখকদের পাশাপাশি শোবিজ তারকাদের বই প্রকাশ হয়েছে। তাদের লেখা গল্প, উপন্যাস, কবিতা ও স্মৃতিকথায় আবেগ-অনুভূতির পাশাপাশি স্থান পেয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট, থ্রিলার ও রহস্য।

এবারের বইমেলায় ভাষাচিত্র থেকে প্রকাশিত হয়েছে প্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’ (ষষ্ঠ খণ্ড)। বইটিতে তুলে ধরা হয়েছে তার কালজয়ী গানের পেছনের গল্প। এতে রয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা কালজয়ী কিছু গানের লেখার প্রেক্ষাপট। 

গান রচনার গল্প থেকে জানা যাবে চলচ্চিত্র জগতের কালজয়ী শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক, পরিচালকসহ বিভিন্ন শিল্পী-কলাকুশলীর কীর্তিময় সময়ের বিভিন্ন ঘটনা। বইটির মাধ্যমে তার জীবনের ফেলে আসা দিনের অনেক কথাই তুলে ধরা হয়েছে। প্রয়াত মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল জানান, বাবার গান সংরক্ষণ এবং জনপ্রিয় গানের পেছনের গল্প পাঠকদের জানানোই উদ্দেশ্য।

প্রকাশ পেয়েছে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াতের নতুন বই ‘এলো এলোমেলো ৮০’। অভিনেতার ৮০ বছরের জীবনের স্মৃতিচারণায় সাজানো বইটি প্রকাশ করেছে আলোঘর প্রকাশনা। আবুল হায়াত বলেন, বইটিতে স্মৃতিকথায় জীবনের অনেক অজানা বিষয় তুলে ধরা হয়েছে। নাম ‘এলো এলোমেলো’ হলেও গুছিয়ে বলার চেষ্টা করেছি। পাঠক আমার সময়ের ভেতর দিয়ে হাঁটতে পারবেন।

ভিন্ন স্বাদের বই ‘মেইতেই পুরাণ’ নিয়ে এসেছেন অভিনেত্রী শানারেই দেবী শানু। মণিপুরী প্রাচীন ধর্মগ্রন্থ ‘ওয়াকলোন পুয়া’ অবলম্বনে রচিত এই গ্রন্থে উঠে এসেছে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি রহস্য, দেবতা-দানব-মানুষের দ্বন্দ্ব আর প্রকৃতির সঙ্গে মানবিক সম্পর্কের জটিলতা। শানু বলেন, পুরাণ মানে কেবল অতীত নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। বইটিতে আমাদের শেকড়ের গল্পগুলো নতুনদের কাছে তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ।


এতকই প্রকাশনা থেকে এসেছে সংগীতশিল্পী জয় শাহরিয়ার সম্পাদিত ‘শহীদ মাহমুদ জঙ্গী : গানে গানে সত্তর’। সত্তর দশকের সংগীত আন্দোলন ও শিল্পী শহীদ মাহমুদ জঙ্গীর স্মৃতি নিয়ে রচিত এই গ্রন্থে লিখেছেন ফাইসাল সিদ্দিকী বগী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, পিলু খান, পার্থ বড়ুয়া, সামিনা চৌধুরী, লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদসহ অনেকে। রহস্য ও অতিপ্রাকৃত আবহে নির্মিত গল্প নিয়ে অভিনেত্রী ফারজানা ছবির বই ‘অ-দৃশ্যে?’। 

প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। পাঁচটি গল্পে ব্যক্তি অভিজ্ঞতার ছায়া, দেখা-অদেখার দ্বন্দ্ব এবং ব্যাখ্যাতীত ঘটনার মুখোমুখি দাঁড় করানো হয়েছে। লেখক বলছেন, আমরা অনেক সময় এমন কিছু অনুভব করি, যার ব্যাখ্যা পাই না। সেই অনুভূতিগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসানে রাজনৈতিক প্রেক্ষাপটের উপন্যাস ‘কালো নদী লাল তীর’। নির্বাচন ঘিরে দুই প্রার্থীর দ্বন্দ্ব, ষড়যন্ত্র আর রহস্যময় ঘটনার রোমাঞ্চকর কাহিনি উঠে এসেছে উপন্যাসটিতে। লুৎফর হাসান বলেন, রাজনীতির অন্দরমহলের অদৃশ্য সংঘাত গল্পের নাটকীয়তায় তুলে ধরেছি।

কণ্ঠশিল্পী ইভা আরমানের কাব্যগ্রন্থ ‘চিঠি’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। মোট ৪৮টি কবিতা নিয়ে সাজানো এ বইয়ে উঠে এসেছে মানুষের ভেতরের অপ্রকাশিত অনুভূতি। প্রতিটি কবিতা যেন একেকটি চিঠি; কখনো প্রিয়জনের উদ্দেশে, কখনো নিজের কাছে, কখনো বা সময়ের কাছে। লেখক বলেন, চিঠি এমন কিছু কথা, যা আমরা বলতে পারি না কিন্তু মনে জমে থাকে। সেই কথাগুলোরই সাহিত্যিক রূপ এই বই।

মেলায় পাওয়া যাচ্ছে আমিরুল মোমেনীন মানিকের উপন্যাস ‘হাদী ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে’। ‘যে আগুন জ্বলে তা আর নেভেনা কভু’ কথার সারধ্বনি হিসেবে এই বইটিতে উঠে এসেছে কালের এক অমোঘ ব্যঞ্জনা। 

সংগীতশিল্পীর জিসান খান শুভর কাব্যগ্রন্থ ‘আজও সৈকতে’ প্রকাশ করেছে নবকথন প্রকাশনী। শুভ জানান, তার ব্যক্তিজীবনে সমুদ্রের প্রভাব অসামান্য। প্রিয় সমুদ্র ঘিরেই এবার সাজিয়েছেন বই। তাতে ঢেউয়ের মতো আছড়ে পড়েছে যাপিত জীবনের অব্যক্ত দুঃখগুলো।

সময়ের আলো/এআর


  বিষয়:   তারকা  লেখা  থ্রিলার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: