ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র শিল্পের কর্মীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মঙ্গলবার (১০ মার্চ) নোয়াবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯ থেকে ২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে।
সে হিসাবে ২০-২৪ মার্চ পর্যন্ত কোনও সংবাদপত্র প্রকাশিত হবে না।
নোয়াবের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির সময়ে নোয়াবের সদস্যভুক্ত সব পত্রিকা এই সিদ্ধান্ত অনুসরণ করবে।
সময়ের আলো/কেএইচও