ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। ঢাকা-১৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

2026-03-11T10:31:36+00:00
2026-03-11T11:22:53+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
জাতীয়
ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩১ এএম  আপডেট: ১১.০৩.২০২৬ ১১:২২ এএম
ববি হাজ্জাজ এবং মামুনুল হক। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। ঢাকা-১৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত সমর্থিত জোটের প্রার্থী মামুনুল হক।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক নির্বাচনে এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তবে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মামুনুল হক।
আরও পড়ুন

আদালত সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনের ফলাফল নিয়ে ইতোমধ্যে ২৫ জনেরও বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের শুনানি পরিচালনা করছেন।

আইনজীবীদের মতে, আদালতের এই শুনানির মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

এএডি/
  বিষয়:   ববি হাজ্জাজ  আসন  ভোট  ফল  চ্যালেঞ্জ  মামুনুল হক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: