রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর : সাইবার দলের সহসভাপতিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ

2026-10-03T21:32:21+00:00
2026-10-03T21:32:21+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর : সাইবার দলের সহসভাপতিসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:৩২ পিএম 
গ্রেফতার হওয়া জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা। ছবি : সংগৃহীত
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা (৩৬) এবং ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ইউনিটের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ (২৭)। 

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, ‘শুক্রবার (২ অক্টোবর) আমিনবাজার এলাকা থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে।’ 

তিনি বলেন, সাজ্জাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এদিকে, গতকাল রাতে মিরপুর এলাকা থেকে রফিকুলকে গ্রেফতার করে শাহ আলী থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব বলেন, ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় রফিকুলকে গ্রেফতার করা হয়েছে।’

গত ২৪ সেপ্টেম্বর ভোররাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা ঘটে।


অভিযোগ অনুসারে, মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে দুই শতাধিক মানুষ স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে প্রথমেই দুজন নিরাপত্তারক্ষীকে জিম্মি করে।

হামলাকারীরা ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার আগে মূল্যবান সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র লুট করে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র  ভাঙচুর  সাইবার দল  সহসভাপতি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: