রাজধানীর তেজগাঁওয়ে ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) কর্মকর্তারা।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ক্লাবটিতে যৌথভাবে এ অভিযান শুরু হয়। তবে অভিযানের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর একটি ওয়্যারহাউজে অভিযান চালায় যৌথ বাহিনী। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে চারটি ওয়্যারহাউজ সিলগালা করা হয়।
যৌথ ওই অভিযানে সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন দুটি বৈধসহ চারটি গুদাম সিলগালা করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/জেডি