বৌদ্ধ ও বিষ্ণু মূর্তিসহ বিপুল পরিমাণ কষ্টি পাথর উদ্ধার

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহী গোদাগাড়ীর ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি।বুধবার (১১ মার্চ) রাজশাহী ব্যাটালিয়ন (১

2026-03-11T20:42:08+00:00
2026-03-11T20:42:08+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বৌদ্ধ ও বিষ্ণু মূর্তিসহ বিপুল পরিমাণ কষ্টি পাথর উদ্ধার
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:৪২ পিএম 
জব্দকৃত কষ্টি পাথরের মূর্তি। ছবি : সময়ের আলো
রাজশাহী গোদাগাড়ীর ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। 

বুধবার (১১ মার্চ) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement
এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী থানার ফুলতলা সীমান্ত এলাকা এসব কষ্টি পাথর উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) একটি চৌকস অভিযানিক দল গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ভাটো পাড়া গ্রামের ফুলতলা বালুরঘাট এলাকার অভিযান চালায়। এ সময় পদ্মা নদীর চরে চার জন লোক মাথায় বস্তা নিয়ে নৌকায় ওঠার জন্য আসতে দেখা যায়। বিজিবি তাদের ধরার চেষ্টা করলে বস্তা ফেলে নৌকা যোগে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় ওই ব্যক্তিরা।

পরবর্তীতে বস্তা তল্লাশি করে ৬২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বৌদ্ধ মূর্তি, ৩০ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বাসন্তী মূর্তি, ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি, ৫০ কেজি ওজনের বিষ্ণু মূর্তির অংশ বিশেষ এবং ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথর পাওয়া যায়।


বিজিবি জানায়, উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তিগুলো প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন বলে ধারণা করা হচ্ছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাচারকারীরা এগুলো সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত মূর্তিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এফআর
  বিষয়:   রাজশাহী  গোদাগাড়ী  বৌদ্ধ  বিষ্ণু মূর্তি  বিপুল পরিমাণ  কষ্টি পাথর  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: