ছুটির দিনেও জ্বালানি তেল সরবরাহ করার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলমান জ্বালানিসংকট মোকাবিলায় সরকারের তরফ থেকে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, সরকারি ছুটির দিনগুলোতে দেশের

2026-03-12T13:51:04+00:00
2026-03-12T13:51:04+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জাতীয়
ছুটির দিনেও জ্বালানি তেল সরবরাহ করার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৫১ পিএম 
তেলের ডিপোতে ট্রাক। ছবি : সংগৃহীত
চলমান জ্বালানিসংকট মোকাবিলায় সরকারের তরফ থেকে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, সরকারি ছুটির দিনগুলোতে দেশের প্রধান ডিপো খোলা রাখা হবে এবং তেলের সরবরাহ সচল রাখা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হলেও বিপিসির অধীনস্থ সব বিপণন কোম্পানির প্রধান ডিপো খোলা থাকবে। এতে সারাদেশে তেলের অভাব সৃষ্টি হবে না।’
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিদেশ থেকে আমদানি কার্যক্রম ও সরবরাহের সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে তেল দেশে পৌঁছে যাচ্ছে। ডিলারদের জন্যও সরবরাহ ব্যবস্থা চালু রাখা হচ্ছে; রেল ওয়াগণ ও ট্যাংকারের মাধ্যমে দেশের সব ডিপোতে তেল পাঠানো হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনায় এই ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে জনগণের চাহিদা মেটাতে জ্বালানি তেলের সরবরাহ সবসময় অব্যাহত থাকে। সরকারের এ উদ্যোগ দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএডি/


  বিষয়:   ছুটি  দিন  জ্বালানি  তেল  সরবরাহ  সরকারি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: