সিএনজি অটোরিকশায় সংসদে গেলেন আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সিএনজিচালিত অটোরিকশায় করে সংসদ ভবনে আসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির

2026-03-12T14:34:39+00:00
2026-03-12T19:08:30+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
সিএনজি অটোরিকশায় সংসদে গেলেন আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:৩৪ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৭:০৮ পিএম
সিএনজি অটোরিকশায় সংসদে গেলেন আখতার হোসেন। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সিএনজিচালিত অটোরিকশায় করে সংসদ ভবনে আসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) তাকে সংসদ ভবনে নিয়ে যাওয়া সিএনজিচালক নিজেই বিষয়টি জানিয়েছেন।

এদিন সংসদ ভবনে প্রবেশের সময় আখতার হোসেনকে বহনকারী সিএনজিটি প্রথমে কিছুটা বাধার মুখে পড়ে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভেতরে প্রবেশের অনুমতি দেন। এরপর চালক এমপি আখতার হোসেনকে সংসদ ভবনের ভেতরে পৌঁছে দেন।

সিএনজিচালক বলেন, ‘বাংলামোটর এলাকায় তাকে বলা হয়েছিল একজন এমপি যাবেন।’ তবে শুরুতে তিনি কোন সংসদ সদস্য যাবেন তা জানতেন না। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় পাঁচ মিনিট পর এমপি আখতার হোসেন এসে সিএনজিতে ওঠেন।

তিনি জানান, বাংলামোটর থেকে সংসদ ভবন পর্যন্ত ভাড়া ১৮০ টাকায় ঠিক হয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছে সংসদ সদস্য আখতার হোসেন তাকে ৩০০ টাকা দেন। এতে তিনি খুশি হয়েছেন বলেও জানান।

সিএনজি চালক আরও বলেন, ‘আমি আগে জানতাম না উনি এমপি আখতার হোসেন। পরে শুনলাম সংসদ ভবনে নিয়ে যেতে হবে। উনি ভাড়া বেশি দিয়েছেন, এতে আমার ভালো লাগছে।’

সময়ের আলো/জেডআই


  বিষয়:   আখতার হোসেন  সংসদ  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: