সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে

2026-03-12T20:08:54+00:00
2026-03-12T20:08:54+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম 
আটক ৫ মাদক কারবারি। সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। জব্দ করা এসব ইয়াবার মূল্য প্রায় পাঁচ কোটি ৫০ লাখ টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। 

আটক পাঁচজন হলেন চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)। 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে পতেঙ্গায় আসছে। তাদের সাথে আছে বিপুল পরিমাণ ইয়াবা। এমন খবরে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়। এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে। এ সময় কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। 


তিনি আরও বলেন, বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে এক লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি ৫০ লাখ টাকা। আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   টাকা  ইয়াবা  আটক  মাদক  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: