ইরান ভাঙলে, গুড়ো গুড়ো হবে মধ্যপ্রাচ্য?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও লেবানন ইস্যুতে বিশ্বকে কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক।দেশটি বলেছে, ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো চেষ্টা করা উচিত

2026-03-12T21:32:31+00:00
2026-03-12T21:36:06+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরান ভাঙলে, গুড়ো গুড়ো হবে মধ্যপ্রাচ্য?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৩২ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৯:৩৬ পিএম  (ভিজিট : ৮১)
সংগৃহীত ছবি
ইরান ও লেবানন ইস্যুতে বিশ্বকে কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক।

দেশটি বলেছে, ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো চেষ্টা করা উচিত নয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঙ্কারায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এখন ১৩তম দিনে গড়িয়েছে। এর প্রভাব ইতিমধ্যে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে পড়তে শুরু করেছে।

হাকান ফিদান বলেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না এবং দেশটির বর্তমান সরকার পরিবর্তনের কোনো চেষ্টা করা উচিত নয়।

তিনি আরও অভিযোগ করেন, ইসরাইল এখন তার যুদ্ধ লেবাননের দিকেও ছড়িয়ে দিচ্ছে। 

তিনি বলেন, এই বোমাবর্ষণ চলতে থাকলে লেবানন বড় ধরনের ধ্বংস ও মানবিক সংকটে পড়তে পারে।

তুরস্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে বলেছে, লেবাননের ওপর ইসরাইলি হামলা দ্রুত বন্ধ করতে হবে।

এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তাহলে পুরো অঞ্চল বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে। তাই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরান ও লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ করা জরুরি বলেও মনে করছে তুরস্ক। 

সময়ের আলো/আরবিএন



  বিষয়:   ইরান  লেবানন  তুরস্ক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: