নিজের বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে জানালেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হওয়ার পর থেকে খুব একটা ছন্দে নেই মেহেদী হাসান মিরাজ। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম

2026-03-13T10:20:04+00:00
2026-03-13T10:20:04+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নিজের বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে জানালেন মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:২০ এএম 
মেহেদী হাসান মিরাজ। সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হওয়ার পর থেকে খুব একটা ছন্দে নেই মেহেদী হাসান মিরাজ। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে আলো ছড়ান তিনি। তিনটি উইকেট শিকার করেন। দ্বিতীয় ওয়ানডের আগে নিজের বোলিং নিয়ে কথা বললেন টাইগার অধিনায়ক। 

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমি বেশ কয়েকদিন ধরেই বোলিং নিয়ে অনেক কাজ করছি। মাঝখানে বোলিং নিয়ে স্ট্রাগল করছিলাম। কোথায় আমার উন্নতি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা নিয়ে আমি কাজ করেছি। বিসিএলে দুটো ম্যাচ খেলেছি, সেখানেও কাজ করার চেষ্টা করেছি।’ 

Advertisement

তবে প্রথম ম্যাচে নিজের বোলিং পারফরম্যান্সে সন্তুষ্ট মিরাজ, ‘আলহামদুলিল্লাহ কাল (প্রথম ম্যাচে) আমার বোলিংয়ের অনেক বেশি কন্ট্রোল ছিল এবং লাইন-লেন্থ অনেক ভালো জায়গায় ছিল। উইকেট অনেক ভালো ছিল। এই উইকেটে লাইন-লেন্থ মেইনটেইন করে যদি বল করতে না পারতাম, রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না।’ 

মিরপুরে এই সিরিজে স্পোর্টিং উইকেটের কারণে স্পিনারদের কাজ কঠিন মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘যেহেতু ট্রু উইকেটে খেলছি, স্পিনারের ট্রু উইকেটে বল করা বেশ চ্যালেঞ্জিং। যদি ভালো জায়গায় বল করতে পারি, লাইন লেন্থ ঠিক রাখতে পারি, আমার কাছে মনে হয় সফল হওয়ার সুযোগ বেশি থাকবে।’ 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   নিজের বোলিং  কোথায় উন্নতি  জানালেন মিরাজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: