প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের দেখতে যাবেন আজ।
জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান জুম্মার নামাজের পর, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে যাবেন।
সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই হাসপাতাল পরিদর্শন মূলত মির্জা আব্বাসের সুস্থতা ও শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার উদ্দেশ্যে।
তবে, এভারকেয়ার হাসপাতালের কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
এর আগে জানা গেছে, মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ। বিকাল ৩টায় এয়ার এম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
বৃহস্পরিবার রাতে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান এবং সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
/ইউএমএইচ