এইচএসসি পাসেই মিনিস্টারে চাকরি, শুধু পুরুষদের সুযোগ

সময়ের আলো ডেস্ক

চাকরি

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত

2026-03-13T16:29:00+00:00
2026-03-13T16:29:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
চাকরি
এইচএসসি পাসেই মিনিস্টারে চাকরি, শুধু পুরুষদের সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম 
ফাইল ছবি
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বাইক ভাতা, বিক্রয় প্রণোদনা এবং কমিশনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড 
পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ
লোকবল নিয়োগ: ৩০ জন 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/এসএসসি/ ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ এবং ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বাইক ভাতা, বিক্রয় প্রণোদনা এবং কমিশন, টি/এ এবং ডি/এ এবং আরো অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২৬

/এমএইচআর 


  বিষয়:   চাকরি  বেসরকারি চাকরি  মিনিস্টার 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: