তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিন দিন বন্ধ থাকবে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা

2026-03-14T10:51:45+00:00
2026-03-14T10:52:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৫১ এএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ১০:৫২ এএম
সংগৃহীত ছবি
তিন দিন বন্ধ থাকবে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। 


শুক্রবার (১৩ মার্চ) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   তিন দিন  স্মৃতিসৌধ  সর্বসাধারণ  প্রবেশ বন্ধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: