শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা, তাহেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে বিরোধী দলের নেতা ও দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি

2026-03-14T22:22:32+00:00
2026-03-14T22:27:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা, তাহেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:২২ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ১০:২৭ পিএম
শফিকুর রহমান ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে বিরোধী দলের নেতা ও দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা অধিসঙ্গের নেতা হিসেবে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে আব্দুল্লাহ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়।

এতে বলা হয়, সংসদের কার্যপ্রণালি বিধি এবং বিরোধী দলের নেতা ও উপনেতা সম্পর্কিত আইনে তাদের স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


সংসদীয় মর্যাদাক্রমে বিরোধীদলীয় নেতা পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা ভোগ করেন। সেই হিসেবে শফিকুর রহমানের এই স্বীকৃতি কেবল সংসদীয় আনুষ্ঠানিকতা নয়, রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকেও তা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হয়। তার আগে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পরে শফিকুর রহমানকে বিরোধী দল নেতা হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া সে দিন আব্দুল্লাহ তাহের বিরোধী দলের উপনেতা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধী দলের চিফ হুইপ মনোনীত হন।

জামায়াত নেতা তাহের সাংবাদিকদের বলেছিলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর এসব পদে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে ওই সময় স্পিকার নির্বাচিত না হওয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পরই বিরোধীদলীয় নেতা ও উপনেতার স্বীকৃতির প্রজ্ঞাপন প্রকাশ হল।

সময়ের আলো/এআর


  বিষয়:   জামায়াত  আমির  বিরোধীদলীয়  উপনেতা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: