আমিরুল হাছানের কথা ও সুরে নতুন গান

বিনোদন প্রতিবেদক

আনন্দ সময়

কবি ও গীতিকার আমিরুল হাছানের কথা ও সুরে কণ্ঠশিল্পী কাজী সায়কের গাওয়া নতুন সুফিবাদী দেহতত্ত্বের গান ‘নিজের মায়া’র অডিও রেকর্ডিং

2026-03-15T11:35:24+00:00
2026-03-15T11:35:24+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
আমিরুল হাছানের কথা ও সুরে নতুন গান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:৩৫ এএম 
কবি ও গীতিকার আমিরুল হাছান। সংগৃহীত ছবি
কবি ও গীতিকার আমিরুল হাছানের কথা ও সুরে কণ্ঠশিল্পী কাজী সায়কের গাওয়া নতুন সুফিবাদী দেহতত্ত্বের গান ‘নিজের মায়া’র অডিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ করে ‘গান কবিতা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

কবি আমিরুল হাছান জানান, গানটির কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন কাজী সায়ক নিজেই। 

কাজী সায়ক বলেন, কবি আমিরুল হাছানের কথায় ইতোমধ্যে গানটি করেছি। গানের কথাগুলো ভিন্নধর্মী— কোনো বিশেষ কারণ ছাড়াই ভালো লাগে। সেই ভালোবাসা থেকেই তার গানে কণ্ঠ দেওয়া। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।


আশির দশকের কবি বদরুল হায়দার বলেন, আমিরুল হাছানের কবিতা ও গানের মধ্যে এক ধরনের বৈচিত্র্য রয়েছে। কবিতা পড়লে বোঝা যায় না গানের ভিন্নতা কোথায়, আবার গান শুনলে বোঝা যায় না কবিতার স্বাতন্ত্র্য কোথায়। তিনি কবিতা ও গানের কথা আলাদা রূপে লেখেন।

আমিরুল হাছানের প্রতিটি গানে সুফিবাদের গভীর দর্শন উঠে আসে। শরিয়ত, মারিফত, হাকিকত ও তরিকতের ভাবনা তিনি আধুনিকতার ছোঁয়ায় গানের লাইনে লাইনে ফুটিয়ে তোলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   আমিরুল হাছান  কবি  শিল্পী  গান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: