তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। রোববার (১৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচের দাপুটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে রোববার তারা সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মেহেদী হাসান মিরাজের দল মাঠে নেমেছে। তবে পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন এসেছে।
গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অলরাউন্ডার হুসাইন তালাত। এ ছাড়া বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার শামিল হোসেন ও পেসার মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় অভিষিক্ত হতে যাচ্ছে গাজি ঘোরি ও সাদ মাসুদের। এ ছাড়া একাদশে ঢুকেছেন আবরার আহমেদ।
সময়ের আলো/আআ