সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাংবাদিকদের বেতন-ভাতা কাঠামো নির্ধারণে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়ন ও গণমাধ্যম খাতের বিভিন্ন সমস্যা

2026-03-15T22:07:49+00:00
2026-03-15T22:07:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০৭ পিএম 
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের বেতন-ভাতা কাঠামো নির্ধারণে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়ন ও গণমাধ্যম খাতের বিভিন্ন সমস্যা সমাধানে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৫ মার্চ) রাজধানীতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে আধুনিক ও কার্যকরভাবে পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত কল্যাণ, বিশেষ করে ওয়েজবোর্ড সংক্রান্ত বিষয়গুলো নিয়েও সরকার কাজ করছে।
আরও পড়ুন

তিনি জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট নানা সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় তৈরির উদ্যোগ রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের মতামত ও পরামর্শকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে মানুষের তথ্যের চাহিদা দ্রুত বাড়ছে। সেই বাস্তবতা মাথায় রেখে তথ্য মন্ত্রণালয়কে আরও দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিরপেক্ষ ও দায়িত্বশীল তথ্যসেবা নিশ্চিত করতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এএডি/


  বিষয়:   সাংবাদিক  ওয়েজবোর্ড  তথ্যমন্ত্রী  জাতীয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: