সরকারি স্কুলে চালু হবে মিড ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে

2026-03-16T15:18:19+00:00
2026-03-16T15:18:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সরকারি স্কুলে চালু হবে মিড ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মিড ডে মিল প্রথমে সব উপজেলার সরকারি স্কুলে চালু করা হবে। এরপর সব স্কুলে চালু হবে। শিক্ষাকে সিঙ্গেল কারিকুলামের দিকে নেয়া হবে বলেও জানান তিনি। বলেন, বাংলা, ইংরেজি ও ইবতেদায়ীসহ সব মাধ্যম সমমান থাকুক, সেটাই চায় সরকার, যাতে প্রতিটি ক্ষেত্রেই ১২ বছর পড়াশুনা করার পর তারা সমানভাবে দক্ষ হতে পারে।
 
তিনি বলেন, সংস্কৃতি এবং খেলাধুলাকে কারিকুলামে আনতে কাজ করছে সরকার। জুন মাসের পর থেকেই এর প্রক্রিয়া শুরু হবে। সেটি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
 
‘ভাষাগত দক্ষতা, গণিতের দক্ষতা, নৈতিকতার উন্নয়নসহ দক্ষ জনগোষ্ঠী গড়তে কাজ করতে হবে। আগামী ১০ বছরে যাতে আমাদের সন্তানরা অলিম্পিক মেডেল আনতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে টেকনোলজি তুলে দিতে চায় সরকার’, যোগ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
 
ববি হাজ্জাজ বলেন, স্কুল ভবনের বাইরে অর্থ খরচ করে পড়াশুনার কার্যক্রম হোক, সেটা সরকার চায় না। তিন বছর পর আর কোচিং না দেখার বিষয়ে সরকার আশাবাদী। 

সরকার জবাবদিহিমূলক কাজ করতে চায় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইশতেহার বাস্তবায়নে আগামী ৫ বছরে কীভাবে কাজ করতে হবে, সেটাই এখন মূল লক্ষ্য।

/এমএইচআর 




Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: