বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক

খেলা

পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই চূড়ান্ত নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি। টাইগারদের পরবর্তী সিরিজও ঘরের মাঠে, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সোমবার

2026-03-16T17:01:10+00:00
2026-03-16T17:01:10+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:০১ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই চূড়ান্ত নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি। টাইগারদের পরবর্তী সিরিজও ঘরের মাঠে, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সোমবার (১৬ মার্চ) এই সিরিজের সূচি প্রকাশ করেছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছাবে। সাদা বলের এই দ্বিপাক্ষিক সিরিজে দুই দল খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। বিশ্বকাপ বয়কটের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর পর কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা। ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে, যার ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের ভেন্যুও মিরপুর।


দ্বিতীয় ওয়ানডে শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ২৩ এপ্রিল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সাগরিকায়।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৯ এপ্রিল। এরপর দুই দল আবারো ঢাকায় ফিরবে। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর দুইটায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  নিউজিল্যান্ড  সিরিজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: