ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড়, দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। অধিকাংশ শিল্প-কারখানা ছুটি ঘোষণা করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী

2026-03-17T13:00:00+00:00
2026-03-17T13:00:00+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড়, দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:০০ পিএম 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড়। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। অধিকাংশ শিল্প-কারখানা ছুটি ঘোষণা করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও গণপরিবহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের জনস্রোত দেখা গেছে।

জানা গেছে, সরকারের নির্দেশনায় দুই ধাপে শিল্প কলকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে আজ মঙ্গলবার সকাল থেকে অধিকাংশ শিল্প-কারখানার শ্রমিকরা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছে। 

এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাজুড়ে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনের রয়েছে দীর্ঘ লাইন। থেমে থেমে চলছে গণপরিবহন। 

এদিকে, যাত্রীদের অভিযোগ, ঘরমুখো মানুষের জনস্রোত অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহনগুলো। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের চোখের সামনেই ভাড়া বেশি নেওয়ার অভিযোগও রয়েছে।

ফলে অনেকেই মোটরসাইকেল, ট্রাক কিংবা পিকআপ-যোগে জীবনের ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন।


একজন ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণস সময়ের ভাড়ার চেয়ে এবার ঈদে তাদের দ্বিগুণ ভাড়া হচ্ছে। 

তবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এরকম নির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানালেন হাইওয়ে পুলিশ। 

হাইওয়ে পুলিশের ওসি সওগাতুল আলম বলেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চন্দ্রা এলাকাজুড়ে ৬ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

এফআর
  বিষয়:   ঢাকা  টাঙ্গাইল  মহাসড়ক  উপচে  ভিড়  দ্বিগুণ ভাড়া  আদায়  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: