‘ঐক্যবদ্ধভাবে কাজ করলে বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

2026-03-17T23:17:09+00:00
2026-03-17T23:17:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘ঐক্যবদ্ধভাবে কাজ করলে বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১৭ পিএম 
মঙ্গলবার ডিআরইউতে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি
ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৭ মার্চ) ডিআরইউতে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। 

এ সময় তথ্যমন্ত্রী পিছিয়ে পড়া বরিশাল বিভাগকে মূলধারায় নিয়ে আসতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সমিতির সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও দফতর সম্পাদক মিজান শাজাহানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, বিএফইজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া। 

এতে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মির্জা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক, শ্যামলী ২৫০ শয্যা টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার, বরিশাল বিভাগ সমিতির সভাপতি জিয়াউল কবির দুলু, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ৪ শতাধিক সদস্য। 


ইফতার মাহফিল বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শামীম ও সদস্য সচিব সাইরাস মাহমুদ উপস্থিত অতিথি ও সদস্যদের স্বাগত জানান। ইফতার মাহফিল শেষে সমিতির গুনী সদস্যদের সম্মাননা জানানো হয়। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেয় বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নির্বাহী কমিটি। 

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ঢাকায় সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে শীর্ষ নেতৃত্বে রয়েছেন, এমন ১০ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

সম্মাননাপ্রাপ্ত বরিশাল বিভাগের ঢাকায় কর্মরত ১০ কৃতি সাংবাদিক হলেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, পলিটিকাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গাযী আনোয়ার, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিএমজেএ) সভাপতি মনির হোসেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। 

বরিশাল বিভাগের ৬টি জেলা বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরের ঢাকায় কর্মরত ৭ শতাধিক সংবাদকর্মীর প্রাণের সংগঠন বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। 

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, এটিকে মডেল সংগঠনে রূপদানে কাজ চলছে। সংবাদকর্মীদের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, ‘মূলধারার সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের ঢাকায় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হবে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঐক্যবদ্ধভাবে কাজ করলে  বদনাম মুছে  নতুন বাংলাদেশ  প্রতিষ্ঠা সম্ভব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: