ঈদে টিভির যত আয়োজন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে দেশের টিভি চ্যানেলগুলো সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পসরা সাজিয়ে বসেছে। নাটক, টেলিফিল্ম ও সিনেমার পাশাপাশি

2026-03-19T16:35:19+00:00
2026-03-19T16:35:19+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
আনন্দ সময়
ঈদে টিভির যত আয়োজন
ঈদ, টিভি, আয়োজন, নাটক, সিনেমা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৫৭১)
সংগৃহীত ছবি
প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে দেশের টিভি চ্যানেলগুলো সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পসরা সাজিয়ে বসেছে। নাটক, টেলিফিল্ম ও সিনেমার পাশাপাশি তারকা আড্ডা, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠানসহ রয়েছে বিভিন্ন আয়োজন। দৈনিক সময়ের আলোর পাঠকদের জন্য রইল প্রথম চারদিনের অনুষ্ঠানসূচি 

বিটিভি

ববিতাকে নিয়ে ‘ববিতা-অপরাজিতা’
বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তী নায়িকা ববিতা এবারই প্রথম বাংলাদেশ টেলিভিশনে এককভাবে কোনো অনুষ্ঠানে নিজের জীবনের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। ববিতাকে ঘিরে বিটিভির এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ববিতা-অপরাজিতা’। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন দর্শকপ্রিয় অভিনেতা, উপস্থাপক শফিউল আলম বাবু। গ্রন্থনা ও গবেষণা করেছেন মো. শাহরীয়ার জামান। ঈদের দ্বিতীয় দিন ‘ববিতা-অপরাজিতা’ বিটিভিতে প্রচার হবে। 

‘আনন্দমেলা’
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ সাজানো হয়েছে নানা আয়োজনে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। এখানে নাচবেন পূজা চেরী, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী এবং আনিকা কবির শখ। সংগীত পরিবেশনায় থাকছেন জনপ্রিয় শিল্পী কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির ও চিরকুট ব্যান্ড। দীর্ঘদিন পর একসঙ্গে মনির খান ও কনকচাঁপা গাইবেন ‘প্রেমের তাজমহল’ গানটি।

এ ছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। এবারের আনন্দমেলা উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। 

বিশেষ ব্যান্ড শো
ঈদ উপলক্ষে বিশেষ ব্যান্ড শোর দুই পর্ব সাজানো এ আয়োজনে এক পর্বে থাকবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের একক পরিবেশনা ‘পথচলা’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। অন্য পর্বে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর এবং তরুণ। ব্যান্ডগুলো প্রত্যেকে দুটি করে গান পরিবেশন করবে। ‘রক কার্নিভাল’ নামের এ পর্বের প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। 

‘এই মন তোমাকে দিলাম’
বাংলা চলচ্চিত্রের কালজয়ী গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানিয়ে ঈদে বিটিভির বিশেষ সংগীতানুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তরিকুজ্জহামান মিলন। পরিকল্পনায় পিয়াল হাসান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী ও গাজী মাজহারুল আনোয়ারের ছেলে শরফরাজ আনোয়ার উপল। গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে শ্রোতাপ্রিয় গায়িকা ও উপস্থাপিকা দিঠি আনোয়ারের উপস্থাপনায় সংগীত পরিবেশন করেছেন রিজিয়া পারভীন (আয়রে মেঘ আয়রে), আঁখি আলমগীর (ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না), পিয়াল হাসান (জানতাম যদি শুভঙ্করের ফাঁকি), রাশেদ (চোখ ফেরানো যায়গো তবুও মন ফেরানো যায় না), সাব্বির জামান (পিচঢালা এই পথটারে ভালোবেসেছি), স্বরলিপি (চিঠি দিও প্রতিদিন), সুস্মিতা (ও আমার রসিয়া বন্ধুরে), নদী (সুঁতো কাটা ঘুড়ি)’ এবং দিঠি (এই মন তোমাকে দিলাম)।


বৈশাখী টেলিভিশন

ঈদের সাত দিন বেলা ১১টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, তাসনিম আনিকা ছাড়াও অংশ নেবেন সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবণী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই। বৈশাখী টিভিতে ঈদের দিন দুপুর ১টায় বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। ১টা ৩০ মিনিটে নাটকের গান নিয়ে অনুষ্ঠান ‘নাটকের গান’।

আরটিভি

ঈদের দ্বিতীয় বিকাল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন পর্ব ১’। শিল্পী : অঙ্কন, হুমায়রা ইশিকা, সুফিয়ানা টিম; প্রযোজক : নূর হোসেন হীরা। চতুর্থ দিন বিকাল ৫টা ৩০ মি.  সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’; শিল্পী : নদী, রোমিও ব্রাদার্স, সুফিয়ানা টিম; প্রযোজক : নূর হোসেন হীরা।

এনটিভি

ঈদের দিন : সকাল ৮টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান তারুণ্যের গান। ব্যান্ড : পার্সা অ্যান্ড ফ্রেন্ডস। উপস্থাপনা : শান্তা জাহান। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী। রাত ১২টা ২০ মিনিটে সংগীতানুষ্ঠান : এ লগন গান শোনাবার। উপস্থাপনা : নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী।

দ্বিতীয় দিন : সকাল ৮টায় সংগীতানুষ্ঠান : তারুণ্যের গান। ব্যান্ড : মাদল। উপস্থাপনা : শান্তা জাহান। প্রযোজনা : শাহরিয়ার ইসলাম। রাত ১২টা ২০ মিনিটে সংগীতানুষ্ঠান : এ লগন গান শোনাবার। উপস্থাপনা : নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী।

তৃতীয় দিন : সকাল ৮টায় সংগীতানুষ্ঠান : তারুণ্যের গান। ব্যান্ড : পেনোয়া। উপস্থাপনা : শান্তা জাহান। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী। রাত ১২ টা ২০ মিনিটে সংগীতানুষ্ঠান : এ লগন গান শোনাবার। উপস্থাপনা : নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী।

চতুর্থ দিন : সকাল ৮টায় সংগীতানুষ্ঠান : তারুণ্যের গান। ব্যান্ড : মা ভৈ ও দ্য কমরেড। উপস্থাপনা : শান্তা জাহান। প্রযোজনা : মোহাম্মদ নূরুজ্জামান। রাত ১২টা ২০ মিনিটে সংগীতানুষ্ঠান : এ লগন গান শোনাবার। উপস্থাপনা : নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী।

নাগরিক টিভি

তৌহিদা শ্রাবণ্যের উপস্থাপনায় সেলিব্রেটি শো ‘তারায় তারায়’ প্রচার হবে ঈদের দিন থেকে সাত দিন; প্রতিদিন রাত ১০টায়। অনুষ্ঠানে অংশ নেবেন পূজা চেরী, পূর্ণিমা, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, চাষী আলম, শাওন, শিরিন আক্তার শীলা। এর মধ্যে ঈদের দিন দেখা যাবে পূজা চেরী, পরের দিন পূর্ণিমা, তৃতীয় দিন কেয়া পায়েল, চতুর্থ দিন ইরফান সাজ্জাদ, পঞ্চম দিন চাষী আলম, ষষ্ঠ দিন শাওন এবং সপ্তম দিন শিরিন আক্তার শীলা।

এটিএন বাংলা

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ মিউজিক্যাল শো ‘মিউজিক ভাইবস’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ও আঁখি আলমগীর। মৌসুমী মৌর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘ইমরান-শো : বকুল ও চন্দনে, গানের বন্ধনে’। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় এতে চন্দন সিনহার কণ্ঠে থাকছেন দিলশাদ নাহার কনা ও আতিয়া আনিসা।

ডিবিসি নিউজ 

ঈদের দিন বিকাল ৫টায় প্রচারিত হবে জনপ্রিয় তারকাদের নিয়ে ‘চতুরঙ্গ পাওয়ার্ড বাই প্যারাগন’। ঈদের চার দিন ‘চতুরঙ্গ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন তানজিকা আমিন ও ইমতিয়াজ বর্ষণ, অহনা রহমান ও রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ ও মোস্তাফিজ নূর ইমরান এবং ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী মেহরাব ও পুতুল।

‘ডিবিসি তারকার আড্ডা’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি, আনিকা কবির শখ ও নিরব হোসাইন, শ্যামল মাওলা ও নাজিয়া হক অর্ষা, পারশা ইভানা ও কারিনা কায়সার। 

অন্যদিকে ‘ডিবিসি রেড কার্পেট’ অনুষ্ঠানে ঈদের সিনেমা নিয়ে আড্ডা দেবেন নির্মাতা তানিম নূর ও অভিনেত্রী সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী নাজিফা তুষি, চাষী আলম ও নাবিলা ইসলাম, ইরফান সাজ্জাদ ও তাসনিম আনিকা। 

ঈদের চার দিন ‘উৎসবের ঈদ’ অনুষ্ঠানে গান ও আড্ডায় মাতাবেন জাকিয়া সুলতানা কর্নিয়া ও মুহিন খান, তামান্না প্রমি ও সাব্বির জামান, বেলাল খান ও লুইপা এবং কামরুজ্জামান রাব্বি ও ডলি মণ্ডল। এ ছাড়া ঈদ উপলক্ষে ডিবিসি রেড কার্পেট অনুষ্ঠানের বিশেষ পর্বে আড্ডায় অংশ নেবেন অভিনেত্রী আইনুন পুতুল, সংগীতশিল্পী হুমায়রা ঈষিকা, মডেল ও চিত্রনায়িকা আলিশা ইসলাম, সংগীতশিল্পী জিসান খান শুভ এবং মিস কসমো বাংলাদেশ খ্যাত মডেল আভিলা ইসলাম। 

ঈদের বিশেষ এই অনুষ্ঠানগুলো মাকসুদুল হক ইমুর ব্যবস্থাপনা ও পরিকল্পনায় গ্রন্থনা ও প্রযোজনা করেছেন পাভেল পারভেজ। উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান, শ্রাবণ্য তৌহিদা, ফারজানা বিথী, নুসরাত জেরিন, আর্শিয়া আলম, হাবিবা আফরোজ জুই, তানিয়া হারুন ও ঈশিতা।

সিনেমা 

মাছরাঙা 

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে। অভিনয় করেছেন- জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। দ্বিতীয় দিন একই সময়ে প্রচারিত হবে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন। 

আরটিভি

ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিটে ‘বসগিরি’। অভিনয়ে : শাকিব খান, বুবলি, রজতাভ দত্ত রনি প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে ‘রোমিও বনাম জুলিয়েট’; অভিনয়ে : অংকুশ, মাহিয়া মাহি প্রমুখ। দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘শিকারী’। অভিনয়ে : শাকিব খান, শ্রাবন্তী প্রমুখ। তৃতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে রোশান-বুবলীর ‘রিভেঞ্জ’। 

বৈশাখী টিভি

ঈদের দিন ২টা ৩০ মিনিটে ‘বাদশা’। বাবা যাদব ও আবদুল আজিজের পরিচালনায় এতে অভিনয় করেছেন- জিৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাস, ফেরদৌস, রজতাভ দত্ত প্রমুখ। দ্বিতীয় দিন ২টা ৩০ মিনিটে ‘দরদ’। অভিনয় করেছেন- শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। পরিচালনা অনন্য মামুন। তৃতীয় দিন ২টা ৩০ মিনিটে পোড়ামন-২। রায়হান রাফীর পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী প্রমুখ। চতুর্থ দিন ২টা ৩০ মিনিটে ‘নবাব’। জয়দীপ মুখার্জি ও আবদুল আজিজের পরিচালনায় এতে অভিনয় করেছেন- শাকিব খান, শুভশ্রী, মেঘলা, বিশ্বনাথ বসু, প্রদীপ ধর, প্রীতম প্রমুখ।

চ্যানেল আই

ঈদের দিন প্রচারিত হবে আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিকসহ অনেকে। ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে ‘দাগি’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘প্রিয় মালতী’। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশ গুপ্ত। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, আজাদ আবুল কালাম ও শাহজাহান সম্রাট। ঈদের চতুর্থ দিন থাকছে ‘ইনসাফ’। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ।
 
বাংলাভিশন 

ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিটে বাংলাভিশনের পর্দায় প্রচারিত হবে বহুল আলোচিত সিনেমা ‘তুফান’। অভিনয় করেছেন শাকিব খান এবং মিমি চক্রবর্তী। পরিচালক রায়হান রাফী। ঈদের ২য় দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘ধূমকেতু’। শফিক হাসান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও পরীমণি। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে মোহাম্মদ মোস্তফা কামালের ‘সম্রাট’। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। চতুর্থ দিন সকাল ১০টা ১০ মিনিটে ‘অহংকার’। শাহাদাত হোসেন লিটন পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। 

দীপ্ত টিভি

ঈদের দিন দুপুর ১টায় প্রচার হবে সিনেমা ‘তান্ডব’ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ‘তান্ডব’ ছাড়াও ঈদে থাকছে আরও ১৩টি বাংলা সিনেমা। ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমা ‘ওমর’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, দর্শনা বণিক। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচার হবে রায়হান রাফীর পরিচালিত ‘সুড়ঙ্গ’। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা এবং দুপুর ১টায় প্রচার হবে জয়দ্বীপ মুখার্জির সিনেমা ‘শিকারী’। এতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচী।

এনটিভি 

ঈদের দিন : সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি নবাব। পরিচালনা : জয়দেব মুখার্জি। অভিনয়ে : শাকিব খান, শুভশ্রী, মেঘলা মিজান, মুক্তা, অমিত হাসান, খরাজ মুখার্জি, অপরাজিতা আধ্য, সব্যসাচী চক্রবর্তী, রেবেকা রউফ প্রমুখ। বিকাল ৪টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি : সুড়ঙ্গ। পরিচালনা : রায়হান রাফী। অভিনয়ে : আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, নুসরাত ফারিয়া, অশোক ব্যাপারী প্রমুখ।

দ্বিতীয় দিন :  বিকাল ৪টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি : জংলি। পরিচালনা : এম রহিম। অভিনয়ে : সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দিঘী, শহীদুজ্জামান সেলিম, অপু প্রমুখ।

তৃতীয় দিন : সকাল ১০টা ১৫ মিনিটে বাংলা ছায়াছবি : জীবনের গল্প। পরিচালনা : গাজী মাজহারুল আনোয়ার। অভিনয়ে : মান্না, মৌসুমী, শাবনূর, জয়, আলমগীর, কবরী, শিবা শানু, বাবর প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি : কিল হিম। পরিচালনা : এম ডি ইকবাল। অভিনয়ে : অনন্ত জলিল, বর্ষা, রুবেল, মিশা সওদাগর, মো. ইকবাল প্রমুখ। 

এটিএন বাংলা

ঈদের পরদিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, স্যাম ভট্টাচার্য প্রমুখ। ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এতে অভিনয় করেছেন আদর আজাদ, নিশাত নওয়ার সালওয়া, আলীরাজ প্রমুখ। 

নাটক 

চ্যানেল আই

ঈদের দিন : সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে আবুল হায়াত পরিচালিত ‘সখিনা’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটিতে অভিনয় করেছেন- শ্যামল মাওলা, মৌসুমী মৌ, আবুল হায়াত প্রমুখ। 
ঈদের ২য় দিন : সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘লাল মোরগের ঝোল’। পরিচালনায় : তারিক মোহাম্মদ হাসান। অভিনয় করেছেন- মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। 
ঈদের ৩য় দিন : রাত ৯টা ৩৫ মিনিটে ‘ডানা ভাঙ্গা পাখি’। পরিচালনা করেছেন- রাফাত মজুমদার রিংকু। অভিনয় করেছেন- খায়রুল বাশার, তটিনী প্রমুখ।

আরটিভি 

ঈদের দিন : সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’-এর প্রথম পর্ব। পরিচালনায় সহিদ উন নবী। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ। রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশী’-এর প্রথম পর্ব। পরিচালনায় হিমু আকরাম। অভিনয়ে রাশেদ সিমান্ত, সামান্তা পারভেজ, মেলোডি (জার্মানি) সাদ্দাম মাল, মুনীরা মিঠু, হানিফ পালোয়ান প্রমুখ।
 
দ্বিতীয় দিন : সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’-এর দ্বিতীয় পর্ব। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘উইস লিস্ট’, পরিচালনায় : মীর আরমান হোসেন; অভিনয়ে : খায়রুল বাসার, আইশা খান প্রমুখ। রাত ৮টা ৩০ মিনিটে ‘জামাই বউ ট্রেনিং সেন্টার’। নাটকটি পরিচালনা করেছেন মহসিন আকাশ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক : ‘স্বপ্ন ছুঁয়ে যায়’। পরিচালক মো. মেহেদী হাসান জনি এবং অভিনয়ে আরশ খান, সুনেরা বিনতে কামাল প্রমুখ।

তৃতীয় দিন : সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’-এর তৃতীয় পর্ব। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘ডেইঞ্জারাস ভাড়াটিয়া’। পরিচালনা করেছেন হামেদ হাসান নোমান। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৮টা ৩০ মিনিটে ‘হ্যাপি এ্যান্ডিং’। পরিচালনায় সাজ্জাদ হোসেন বাপ্পী। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাদিয়া আইমান প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’। রচনা শামীম শিকদার, ও পরিচালনায় করেছেন সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া প্রমুখ। রাত ১১টায় ‘ওগো বিদেশী’র তৃতীয় পর্ব। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘রাহুবলী’। রচনা জুয়েল এলিন ও পরিচালনায় জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, তানজিম হাসান অনিক, মুনমুন আহমেদ মুন প্রমুখ।

বৈশাখী

ঈদের দিন : ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক : ‘কফিলের ছেলে’। অভিনয় করেছেন- মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা, শাওন আশরাফ, নবী প্রমুখ। রচনা ও পরিচালনা : তারিক মুহাম্মদ হাসান। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক ‘টাউট জামাই’। অভিনয় করেছেন- মোশাররফ করিম, জান্নাতুল হিমি প্রমুখ। পরিচালনায় তাইফুর রহমান আশিক। 

দ্বিতীয় দিন ;  বিকাল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক : ‘মায়া’। ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘সোনার বাঁশি’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক : ‘সাদা মনের মানুষ’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক : ‘গ্যাংস্টার’। রাত ৮টায় ১০ মিনিটে একক নাটক ‘ডাবল চক্কর’। অভিনয় করেছেন- মোশাররফ করিম, রোবেনা জুঁই, সামান্তা পারবেজ প্রমুখ। রচনায় মশিউর রহমান ও পরিচালনায় সোহেল রানা ইমন। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক : ‘পদ্মর ইরা’। অভিনয় করেছেন- খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান প্রমুখ। রচনা ও পরিচালনা : পথিক সাধন। 

তৃতীয় দিন : রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক ‘লিয়াকতের লটারি’। অভিনয় করেছেন- রাশেদ সীমান্ত, নাদিয়া নদী প্রমুখ। রচনা : নিয়ামুল করিম, পরিচালনায় রুমান রুনি। 

এটিএন বাংলা

ঈদের দিন : সকাল ৯টায় একক নাটক ‘নীল শাড়ি’। পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে : অপূর্ব, তানজিন তিশা। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘মাথা গরম দবির’। পরিচালনায় সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুই, সামান্তা পারভেজ। 

ঈদের ২য় দিন : সকাল ৯টা একক নাটক ‘বিয়ে টিয়ে’। পরিচালনায় মুহম্মদ মিফতা আনন। অভিনয়ে : নিলয়, সাফা কবীর। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘প্রেম আমার-২’। পরিচালনায় আদিফ হাসান। অভিনয়ে আরশ খান, ফারিহা রহমান পারু। 

ঈদের ৩য় দিন : সকাল ৯টায় একক নাটক ‘প্রিয় প্রিয়সিনী’। পরিচালনায় মাহমুদ মাহিন। অভিনয়ে : জোভান, তটিনী প্রমুখ। 

এনটিভি

ঈদের দিন: সকাল ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘প্লিজ আমাকে ক্ষমা করে দাও’। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক ‘সত্য মতিন’। রচনা : আশরাফুল চঞ্চল। পরিচালনা : সাগর জাহান। অভিনয়ে : মোশাররফ করিম, আইশা খান, মাসুম বাশার, মিলি বাশার, মাসুদ হারুন প্রমুখ।

দ্বিতীয় দিন : রাত ৮টায় একক নাটক গরীবের সুন্দরী বউ। রচনা : আল আমিন স্বপন। পরিচালনা : তাইফুর জাহান আশিক। অভিনয়ে : মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, অন্তরা, আব্দুল্লাহ রানা, শিরিন আলম প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক ‘কতো যে আপন’। রচনা ও পরিচালনা : মো. মিফতা আনান। অভিনয়ে : মুশফিক আর ফারহান, অর্চিতা স্পর্শিয়া, মুনিরা আক্তার মিঠু প্রমুখ। 

তৃতীয় দিন :  রাত  ৮টায় একক নাটক এক চিলতে ছোঁয়া। রচনা : সাইফুদ্দীন শাকিল। চিত্রনাট্য : অবয়ব সিদ্দিকী ও বৃষ্টি সিদ্দিকী। পরিচালনা : মজুমদার শিমুল। অভিনয়ে : ইয়াশ রোহান, সাদিয়া আয়মান প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক ‘এক মুঠো সুখ’। রচনা : গোলাম সারোয়ার অনিক। পরিচালনা : রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে : ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তাটিনী প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘চোরের দল’। রচনা : আল আমিন স্বপন। পরিচালনা : তাইফুর জাহান আশিক। অভিনয়ে : মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, অন্তরা, আব্দুল্লাহ রানা, শিরিন আলম প্রমুখ।

বাংলাভিশন

ঈদের দিন রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘মিস্টার পরিষ্কার’। জুবায়ের ইবনে বকর পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি।

ঈদের দ্বিতীয় দিন : ‘জামাই বউ আসামী’ প্রচারিত হবে রাত ৯টা ২৫ মিনিটে। তাইফুর জাহান আশিক পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

চতুর্থ দিন : রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘প্রেমের পাঠশালা’। মিফতা আনান পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন সাদ সালমি নাওমি ও সারিকা সাবাহ।

সময়ের আলো/আআ



Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: