অস্ট্রেলিয়ায় ‘বনলতা সেন’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অস্ট্রেলিয়ায় যাচ্ছে ঈদুল আজহার সিনেমা ‘বনলতা সেন’। সেখানে পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মাসুদ হাসান

2026-06-15T04:47:51+00:00
2026-06-15T04:47:51+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
আনন্দ সময়
অস্ট্রেলিয়ায় ‘বনলতা সেন’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৪৭ এএম   (ভিজিট : ৭)
অস্ট্রেলিয়ায় 'বনলতা সেন' সিনেমা। সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ায় যাচ্ছে ঈদুল আজহার সিনেমা ‘বনলতা সেন’। সেখানে পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। 

তিনি বলেন, ‘দেশে “বনলতা সেন” যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে সিনেমাটি মুক্তির অনুরোধ পাচ্ছিলাম। সেই চাহিদার পরিপ্রেক্ষিতেই পাঁচটি শহরে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই হলতালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু অস্ট্রেলিয়াই নয়, পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আমরা চাই বাংলা সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক এই কাজটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছে যাক।’

কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যচর্চা এবং তার কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। গত ঈদুল আজহায় দেশের পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বর্তমানে দেশের বিভিন্ন সিনেমা হলে এর প্রদর্শনী চলছে। এই সিনেমায় ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। আর কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাশার। 

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজসহ আরও অনেকে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   অস্ট্রেলিয়া  ‘বনলতা সেন’  সিনেমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: