দুই মাসের ইউরোপ ট্যুরে জেমস

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় তারকা জেমস আবারও আন্তর্জাতিক সফরে যাচ্ছেন। দীর্ঘদিন নতুন গান প্রকাশ না করলেও মঞ্চে তার জনপ্রিয়তায়

2026-06-14T14:00:20+00:00
2026-06-14T14:00:20+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
আনন্দ সময়
দুই মাসের ইউরোপ ট্যুরে জেমস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:০০ পিএম   (ভিজিট : ২৩)
সংগৃহীত ছবি
বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় তারকা জেমস আবারও আন্তর্জাতিক সফরে যাচ্ছেন। দীর্ঘদিন নতুন গান প্রকাশ না করলেও মঞ্চে তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। এবার প্রায় দুই মাসব্যাপী ইউরোপ সফরে অংশ নিতে যাচ্ছেন এই কিংবদন্তি শিল্পী, যেখানে প্রবাসী বাংলাদেশিদের জন্য একাধিক কনসার্টে পারফর্ম করবেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সূচি অনুযায়ী, ইউরোপের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। সফরের প্রথম আয়োজন হবে লন্ডন-এ আগামী ২৫ জুলাই। এরপর ধারাবাহিকভাবে তিনি গান শোনাবেন পর্তুগাল (২৬ জুলাই), সাইপ্রাস (৯ আগস্ট), রোম (১৬ আগস্ট), ভেনিস (২২ আগস্ট) এবং সুইডেন (৫ সেপ্টেম্বর)।

শিল্পীর টিম সূত্রে জানা গেছে, ইউরোপজুড়ে এই সফরকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিরা টিকিট সংগ্রহ শুরু করেছেন এবং কনসার্টগুলোকে ঘিরে চলছে প্রস্তুতি।
আরও পড়ুন

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, যুক্তরাষ্ট্র সফরের মতো ইউরোপ ট্যুরও সফল হবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, প্রবাসী দর্শকদের মধ্যে শিল্পীকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে এবং আয়োজকরাও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র সফরে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছিলেন জেমস। পরিকল্পনা ছিল ১০টি কনসার্টের, কিন্তু দর্শকদের আগ্রহের কারণে শেষ পর্যন্ত ২৫টি কনসার্টে অংশ নিতে হয়েছিল তাকে। সেই অভিজ্ঞতার পর ইউরোপ সফর নিয়েও ভক্তদের প্রত্যাশা অনেক বেশি।

এএডি/


  বিষয়:   দুই  মাস  ইউরোপ  ট্যুর  জেমস 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: