রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেজাহানের ব্যবহৃত ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’ মডেলের ফোনটি চুরি হয়েছে।
ঘটনার পর তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করে আইনি সহায়তার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে নীল হুরেজাহান সাদা শার্ট পরা এক ব্যক্তির ছবি প্রকাশ করে লেখেন, ‘আজ দুপুরে ছবিতে থাকা এই লোকটি শিল্প কলা একাডেমি থেকে আমার আইফোন ১৭ প্রো ম্যাক্স (অরেঞ্জ) নিয়ে পালিয়েছে।’
চোরকে শনাক্ত করতে ফোনটির সর্বশেষ অবস্থানের তথ্যও শেয়ার করেন তিনি। ফোনটির শেষ লোকেশন রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় দেখা গেছে বলে জানান তিনি।
কেউ ওই ব্যক্তিকে ফোনসহ বা ফোন ছাড়া দেখতে পেলে তাকে জানানোর অনুরোধ জানিয়েছেন এ অভিনেত্রী।
তার পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই পোস্টটি শেয়ার করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
/কেএইচও