নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়তেন বিশ্বনবী (সা.)

সময়ের আলো ডেস্ক

ইসলাম

ইসলামী বর্ষপঞ্জি বা হিজরি সনের প্রতিটি মাসের শুরু ও সমাপ্তি নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর ভিত্তি করে। পবিত্র রমজান ও

2026-03-19T20:31:39+00:00
2026-03-19T20:31:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ইসলাম
নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়তেন বিশ্বনবী (সা.)
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৮:৩১ পিএম 
প্রতীকী ছবি
ইসলামী বর্ষপঞ্জি বা হিজরি সনের প্রতিটি মাসের শুরু ও সমাপ্তি নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর ভিত্তি করে। পবিত্র রমজান ও ঈদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতগুলোও এর সঙ্গে সম্পৃক্ত। তাই নতুন চাঁদ দেখা গেলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর দরবারে কল্যাণ ও নিরাপত্তার প্রার্থনা করতেন।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখনই নতুন চাঁদ দেখতেন, তখন এই দোয়াটি পাঠ করতেন:

আরবি দোয়া :

اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبِّىْ وَرَبُّكَ اللهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: ‘হে আল্লাহ! তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।’

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শাওয়াল মাসের চাঁদ দেখার সময়ও মুমিন মুসলমানরা এই সুন্নতটি পালন করে মহান আল্লাহর কাছে রহমত ও শান্তি কামনা করতে পারেন।

এফআর


  বিষয়:   নতুন  চাঁদ  দেখলে  দোয়া  বিশ্বনবী (সা.) 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: