বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

হিলি সংবাদদাতা

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

2026-03-21T16:38:56+00:00
2026-03-21T16:38:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি
হিলি সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুর ১২টায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দেন। এ সময় তাদের বিজিবির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাও জানানো হয়। 

এদিকে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। বিজিবির পক্ষ থেকে বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য চার প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। 

অন্যদিকে বিএসএফের পক্ষ থেকেও বিজিবির ব্যাটালিয়ন অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য চার প্যাকেট মিষ্টি উপহার দেন। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। 


সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। মাঝে কিছুদিন বিরতির পর আবারও দুই বাহিনীর মাঝে এ কার্যক্রম শুরু হয়েছে। 

বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিএসএফ  মিষ্টি  উপহার  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: