ভারত থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

ভারত থেকে দেশে ফেরার পথে যশোরের বেনাপোল চেকপোস্টে মফিজুর রহমান (৭২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি

2026-03-21T16:01:12+00:00
2026-03-21T16:02:58+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভারত থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:০১ পিএম  আপডেট: ২১.০৩.২০২৬ ৪:০২ পিএম
মফিজুর রহমান। সংগৃহীত ছবি
ভারত থেকে দেশে ফেরার পথে যশোরের বেনাপোল চেকপোস্টে মফিজুর রহমান (৭২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।

আটক মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বাসিন্দা। তিনি বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। 


পুলিশ সূত্রে জানা গেছে, মফিজুর রহমানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্র জানায়, মফিজুর রহমানের দেশে আসতে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তিনি গত ১২ ফেব্রুয়ারি বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং দেশে ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   ভারত  ফেরা  আওয়ামী  লীগ  নেতা গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: