কালিয়াকৈরে মাদক সম্রাট মাইদুল সহ গ্রেফতার ৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাইদুল নামে এক ব্যক্তি ও তার ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে

2026-09-13T08:46:09+00:00
2026-09-13T08:55:57+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে মাদক সম্রাট মাইদুল সহ গ্রেফতার ৬
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ এএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৮:৫৫ এএম
কালিয়াকৈরে মাদক সম্রাট মাইদুল সহ গ্রেফতার ৬
গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাইদুল নামে এক ব্যক্তি ও তার ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে সফিপুর এলাকা থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সফিপুর আন্দারমানিক এলাকায় থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে গ্রেফতারদের তল্লাশি করে ১ কেজি ১ গ্রাম গাঁজা, ৫৫০ পিস ইয়াবা এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেফতার প্রধান আসামি মাইদুল (৩৫), পিতা- নুর ইসলাম। এছাড়া তার সহযোগী রাজু (২০), নাজমুল (৩২) ও মনি আক্তারকে (২৮) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আটক অন্য দুইজনের নাম-পরিচয় জানা না গেলেও তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

​পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সফিপুর আন্দারমানিক এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় ৬ জনকেই গ্রেফতার করা হয়। আরও জানা গে, ওই মাদকসম্রাট দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলা সহ বিভিন্ন শহর বা গ্রামে পাইকারি দামে মাদক বিক্রি করে আসছে।

মো. সফিকুল ইসলাম কালিয়াকৈর সার্কেল (এএসপি )অতিরিক্ত পুলিশ সুপার গাজীপুর, শহিদুল ইসলাম পিপিএম বার, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওস) অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি শহিদুল ইসলাম ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত কালিয়াকৈর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  মাদক সম্রাট  মাইদুল  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: