কিশোরী উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা-লুটপাট

ব্রাহ্মণবাড়িয়া ও মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।গত মঙ্গলবার

2026-10-29T00:38:12+00:00
2026-10-29T00:38:12+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
কিশোরী উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা-লুটপাট
মাদারীপুরে ভাঙচুর-আগুন-ককটেল বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়া ও মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ এএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় চলা সংঘর্ষ ও হামলায় উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়। সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া এবং সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে বিজয়নগর থানার এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার জানান, মেয়েঘটিত বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনগর এলাকার প্রতিবেশী হুমায়ুন মিয়ার ছেলে রাকিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে রাকিব ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিলে পরিবার তা প্রত্যাখ্যান করে। এ নিয়ে বিরোধের জেরে কিশোরীটির পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং সে পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে দাবি করেছে তার পরিবার। 
এদিকে মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

এ সময় অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর-লুটপাট ও আগুন দেওয়া হয়। এ ছাড়া একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বুধবার সকালে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সামান্য বিষয় নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে দুপক্ষ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের একাধিক টিম অপরাধীদের নামের তালিকা করে তাদের ধরতে কাজ শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে স্থানীয় মুসল্লিরা বাহেরান্দি জামে মসজিদের সভাপতি হিসেবে মোশারফ ফকিরের নাম ঘোষণা করেন। আরেক পক্ষ বাচ্চু মোড়লকে সভাপতি হিসেবে দাবি করে। এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   মাদারীপুরে ভাঙচুর-আগুন-ককটেল বিস্ফোরণ  সময়ের আলো  কিশোরী উত্ত্যক্ত  প্রতিবাদ করায় হামলা-লুটপাট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: