তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

দীর্ঘদিনের দখল ও দূষণে বিপর্যস্ত রংপুরের শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। খালটির

2026-10-28T22:08:40+00:00
2026-10-28T22:28:50+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:০৮ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ১০:২৮ পিএম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের দখল ও দূষণে বিপর্যস্ত রংপুরের শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। খালটির পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে পুনঃখনন, বনায়ন ও দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি এর পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় শ্যামাসুন্দরী খাল উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, আগামী বছরের জুনের মধ্যে খাল উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের অবশিষ্ট ৮২ শতাংশ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

শ্যামাসুন্দরী খালের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘খালটির পুনঃখনন, দূষণ নিয়ন্ত্রণ ও বনায়নের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে খালের জায়গা অবৈধভাবে দখল এবং বর্জ্য ফেলে দূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নগরবাসীর চলাচলের সুযোগ বাড়ার পাশাপাশি খালটির সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, ‘প্রকল্পটির টেকনিক্যাল প্রজেক্ট প্রপোজাল (টিপিপি) তৈরির প্রস্তুতি চলছে। এ বিষয়ে চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার সঙ্গে পরামর্শ করা হয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদী ব্যবস্থাপনা ও উত্তরাঞ্চলের পানিসম্পদ উন্নয়নে অগ্রগতি আনার প্রত্যাশা রয়েছে।

ফারাক্কা চুক্তি নবায়নের প্রসঙ্গেও বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রত্যাশা ব্যক্ত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। পানিসম্পদ ব্যবস্থাপনা ও আন্তসীমান্ত নদীর পানিবণ্টনের ক্ষেত্রে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।

শ্যামাসুন্দরী খাল উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় পানিসম্পদ মন্ত্রণালয় এবং রংপুর পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   তিস্তা  তিস্তা মহাপরিকল্পনা  বাস্তবায়ন  প্রস্তুতি  এগিয়ে নেয়া  পানিসম্পদ প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: