স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

‎ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে ক্ষতিকর স্যাকারিন ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে জরিমানা করা হয়েছে। এসময় মিঠাই মিল্ক আইসবার ফ্যাক্টরিকে ৫০

2026-10-28T22:33:08+00:00
2026-10-28T22:33:08+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি, ব্যবসায়ীকে জরিমানা
‎ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ পিএম 
উপজেলার রায়াপুরের বটতলা বাজারসংলগ্ন কারখানায় অভিযান চালানো হয়। ছবি : সময়ের আলো
ঝালকাঠির নলছিটিতে ক্ষতিকর স্যাকারিন ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে জরিমানা করা হয়েছে। এসময় মিঠাই মিল্ক আইসবার ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

‎‎বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়াপুরের বটতলা বাজারসংলগ্ন কারখানায় অভিযান চালানো হয়। এ সময় আইসক্রিম তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্যাকারিন ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎‎অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

সময়ের আলো/এনএন



  বিষয়:   স্যাকারিন  আইসক্রিম তৈরি  ব্যবসায়ীকে জরিমানা  ‎ঝালকাঠি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: