১৯শ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভিডব্লিউবি কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল অবৈধভাবে কেনা ও মজুদ রাখার অভিযোগে ১১

2026-10-29T00:32:57+00:00
2026-10-29T00:32:57+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
১৯শ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৩২ এএম 
ছবি : সংগৃহীত
নওগাঁর বদলগাছীতে দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভিডব্লিউবি কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল অবৈধভাবে কেনা ও মজুদ রাখার অভিযোগে ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশে একটি গুদাম থেকে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বুধবার থানায় মামলা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা। বদলগাছী থানার উপপরিদর্শক মো. জিয়াউর রহমান জিয়া বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বলেন, চাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। জব্দ করা ১ হাজার ৯০০ কেজি চাল প্রশাসনের হেফাজতে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনূর ইসলাম স্বপন বলেন, আমি পরিষদের কাজে বাইরে ছিলাম। খবর পেয়ে সেখানে আসি। উপকারভোগীরা পরিষদ থেকে চাল তুলে বাইরে বিক্রি করছিলেন।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   ১৯শ কেজি চাল জব্দ  ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: