কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত

2026-09-13T09:01:51+00:00
2026-09-13T09:01:51+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ এএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসছিল। 

এতে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নারীসহ দুজন মারা যান। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।


নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে এ সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   কর্ণফুলী  সড়ক দুর্ঘটনা  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: